এত খেলোয়াড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর এখন পর্যন্ত ২৯টি ওয়ানডেতে ৩১ জন খেলোয়াড়কে মাঠে নামিয়েছে ভারত। তবে এক বছরে সবচেয়ে বেশি খেলোয়াড় খেলানোর রেকর্ডটা এখনো মোটামুটি নিরাপদ দূরত্বেই আছে। ভারতের ঠিক ওপরে অস্ট্রেলিয়া ও পাকিস্তান, ২০০৯ সালে ৩২ জনকে খেলিয়েছিল অস্ট্রেলিয়া। ২০০৩ সালে পাকিস্তানের হয়েও ওয়ানডে খেলেন ৩২ জন। গত বছর (২০১০) ভারতীয়রাই খেলিয়েছিল ৩৩ জনকে। তবে রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের। ২০০৯ সালে মোট ৩৬ জন খেলোয়াড় দলটির হয়ে ওয়ানডে খেলেছেন। এত এত খেলোয়াড় মাঠে নামানোর কারণ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের সেই চিরন্তন বিবাদ। বাংলাদেশের সঙ্গে মূল খেলোয়াড়দের ছাড়াই মাঠে নামতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে।