এত দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল বিশ্বকাপ আমাদের উপহার দিয়ে যাচ্ছে চমকের পর চমক। দর্শকপ্রিয়তা পেয়েছে এবারের টুর্নামেন্ট। ব্রাজিল বিশ্বকাপে প্রতি ম্যাচে দর্শকদের গড় উপস্থিতি ৫২,৭৬২ জন। এর থেকে বেশি কেবল ১৯৯৪ বিশ্বকাপে ছিল, আমেরিকায় সেবার গড় উপস্থিতি ছিল ৬৮,৯৯১ জন। আমেরিকার পর এত দিন দ্বিতীয় সেরা ছিল ২০০৬-এর জার্মানি বিশ্বকাপ, যখন দর্শকদের গড় উপস্থিতি ছিল ৫২,৪৯১ জন।
‘আমেরিকা বিশ্বকাপের রেকর্ড মনে হয় সহজে ভাঙছে না। কারণ ওদের স্টেডিয়ামগুলোর ধারণক্ষমতা অনেক বেশি ছিল’—বলেছেন ফিফা মুখপাত্র ডেলিয়া ফিশার। সেমিফাইনাল, ফাইনাল আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ বাকি থাকতে এই বিশ্বকাপের খেলা দেখেছে মোট ৩১,৬৫,৬৯৩ জন দর্শক। ১৯৫০ বিশ্বকাপের ২২ ম্যাচ দেখেছিলেন ১০,৪৫,২৪৬ জন দর্শক, অর্থাৎ প্রতি খেলায় গড় উপস্থিতি ছিল ৪৭,৫১১ জন। ১৯৬৬ বিশ্বকাপে ৩২ দল খেলা শুরু করার আগ পর্যন্ত সেটাই ছিল রেকর্ড। রয়টার্স।