এত দর্শক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলবোর্ন কি ভাঙতে পেরেছে রেকর্ডটি? কোন রেকর্ড? এক দিনে সবচেয়ে বেশি দর্শক হওয়ার। কিছুদিন ধরেই অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে লেখালেখি হচ্ছে, অ্যাশেজ জমে ওঠায় আজ বক্সিং ডে টেস্টের প্রথম দিনে ৯১ হাজার দর্শক আসবে বলে আশা ক্রিকেট অস্ট্রেলিয়ার। সংখ্যাটি ৯০ হাজার ৮০১ হলেও হয়ে যাবে নতুন রেকর্ড। কারণ এখন পর্যন্ত ক্রিকেটে এক দিনে সবচেয়ে বেশি দর্শক হওয়ার রেকর্ডটি ৯০৮০০ জনের। সেটিও মেলবোর্নেরই। ১৯৬০-৬১ অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে হয়েছিল এই দর্শক। ওয়ানডেতে সবচেয়ে বেশি দর্শকসংখ্যার রেকর্ডটিও এমসিজির। ১৯৯২ বিশ্বকাপ ফাইনালে ৮৭ হাজার ১৮২ জন দর্শক হয়েছিল। অবশ্য এমনও বলা হয়, কলকাতার ইডেন গার্ডেন ১ লাখ দর্শকও দেখেছে। যদিও এর কোনো পরিসংখ্যান নেই। এই মাঠে ১৯৯৮-৯৯ এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে পাঁচ দিনে নাকি মোট ৪ লাখ ৬৫ হাজার দর্শক হয়েছিল।