এত দিন পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ মানে চমকের পর চমক, যার অধিকাংশই আবার অক্রিকেটীয়। অন্দরে ঘটে যাওয়া সব ঘটনাই কি প্রকাশ পায়? ১৯৯৯ বিশ্বকাপে সাকলায়েন মুশতাকের ঘটনাটিই যেমন এত দিন ছিল অজানা। দলের আচরণবিধি ভেঙে বউকে নিয়ে তুলেছিলেন নিজের হোটেল রুমে।অনুসন্ধানে আসা পাকিস্তান টিম ম্যানেজমেন্টের চোখে ধুলো দিতে ‘দুসরার জনক’ নিজের বউকে লুকিয়ে রেখেছিলেন লকারে! লন্ডনের হোটেলে এই কাণ্ডটি তিনি আবার ঘটান লর্ডসের ফাইনালের আগের রাতে। এক যুগ আগের সেই ঘটনা বয়ান করলেন সাকলায়েন নিজেই।অনেক বিতর্ক মাথায় নিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ যায় পাকিস্তান। খেলোয়াড়দের স্ত্রী-বান্ধবীদের হোটেলে আনা নিষিদ্ধ। আবার এমনি হোটেলের বাইরে গেলে অভিযোগ ওঠে অন্য মেয়ে নিয়ে ঘোরার। এই অভিযোগ থেকে বাঁচতে সাবেক পাকিস্তান অফ স্পিনার নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে বউকে নিয়ে তোলেন হোটেল রুমে। এবং পরে ওই কাণ্ড। সাকলায়েন বলেছেন, ‘আমাদের সমস্যা ছিল দুই দিকেই। একদিকে ম্যানেজমেন্ট স্ত্রীদের হোটেলে নিষিদ্ধ করে। অন্যদিকে মানুষ অভিযোগ করে আমরা বাইরে যাই অন্য মেয়েদের সঙ্গে সময় কাটাতে। কাজেই আমি আচরণবিধি ভেঙে আমার স্ত্রীকে আমার সঙ্গে থেকে যেতে বলি।’এএফপি।