এত দিনে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি এখন এসবের ঊর্ধ্বে। পাড়ি দিয়েছেন অন্যলোকে। সঙ্গে নিয়ে গেছেন অগুনতি ক্রিকেট সমর্থকের ভালোবাসা এবং ম্যাচ পাতানো কেলেঙ্কারির ঘৃণা। ম্যাচ পাতানোর জন্য শাস্তিতে এখন আর কিছু এসে-যায় না হানসি ক্রনিয়ের। তবু না-ফেরার দেশ থেকে যদি খবরটা পেয়ে থাকেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক, হয়তো মুচকি হাসবেন। ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারির ১৩ বছর আর মৃত্যুর ১১ বছর পর ক্রনিয়ের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দিল্লি পুলিশ! গতকাল দিল্লির এক কোর্টে দেওয়া অভিযোগপত্রে ক্রনিয়ে ছাড়াও আছে আরও পাঁচ ভারতীয় বাজিকরের নাম। যাঁদের তিনজন রয়েছেন জামিনে, বাকি দুজন পলাতক!
দিল্লি পুলিশের অভিযোগপত্রেও ক্রনিয়েকে ‘মৃত’ দেখানো হয়েছে বলেই জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা কেশব কুমার। এএফপি।