প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ৮ মিনিটের ফুটবল খেলতে পাড়ি দিতে হয়েছে ৯০০ কিলোমিটার। পেরুর দক্ষিণাঞ্চলের শহর আরেকিপায় গিয়ে মাঠে নেমেছেন সাবেক ক্লাবের জার্সি গায়ে। মজার ব্যাপার, জাহিরসিনো বেলন বলে পা-ও ছোঁয়াতে পারেননি। পাছে চোটে পড়েন, এই ভয়ে সঙ্গে সঙ্গেই তাঁকে তুলে নেওয়া হয়। এই স্ট্রাইকার এখন অবশ্য খেলেন ইউনিয়ন কমার্সিওতে। কিন্তু ২১ জুলাই পরিত্যক্ত ইউনিভার্সিতারিও-মেলগার ম্যাচটি খেলতে না গিয়ে পারেননি। ডাক পড়েছিল ইউনিভার্সিতারিওর। ওই ম্যাচটি ২-২ অবস্থায় ৮২ মিনিটে পণ্ড হয়ে যায় মেলগারের খেলোয়াড়-স্টাফদের হামলায়। পেরুভিয়ান চ্যাম্পিয়নশিপের নিয়মানুযায়ী আগের দলে ছিলেন বলে লাইনআপ ঠিক রাখার স্বার্থেই বেলনের মাঠে নামা। রয়টার্স।