এত পিছিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রথম ইনিংসের চেয়ে ৪৬৮ রান বেশি করে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংস শেষে এর চেয়ে বেশি রানের বোঝা ভারতের ঘাড়ে চেপেছে আরও তিনবার, যার তিনটিই প্রথমে ব্যাট করে। আর এ তিনটি ঘটনাই ঘটেছে গত ১৩ মাসের মধ্যে। গত বছরের আগস্টে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ৪৮৬ ও ২০১০ সালের ডিসেম্বরে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৮৪ রানে পিছিয়ে পড়েছিল ভারতীয়রা। প্রথমে ব্যাট করে সবচেয়ে বেশি রানে পিছিয়ে পড়ার রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার। ২০০৬ সালে কলম্বোর এসএসসিতে ১৬৯ রানে অলআউট হয়েছিল প্রোটিয়ারা। এরপর স্বাগতিক শ্রীলঙ্কা ৭ উইকেটে ৭৫৬ রান করে ঘোষণা করে ইনিংস। শ্রীলঙ্কা লিড পায় ৫৮৭ রানের। ২০০৩ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ৫০৯ রানে এগিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এটি আছে দুইয়ে।