এত রানে এগিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা টেস্টের প্রথম ইনিংসে ৪৭৮ রানে লিড নিয়েছে ভারত। এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ লিড। আবার ৪৭৮ রানে পিছিয়ে পড়াটাও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৩০ সালে কিংস্টনের স্যাবাইনা পার্কে ইংল্যান্ডের বিপক্ষে ৫৬৩ রানে পেছনে শেষ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। ইংল্যান্ডের ৮৪৯ রানের জবাবে ২৮৬ রান। ম্যাচটি শেষ পর্যন্ত হয়েছিল ড্র। প্রথম ইনিংসে সবচেয়ে বড় রানের লিডও ইংল্যান্ডের। ১৯৩৮ সালে ওভালে প্রথম ইনিংস শেষে অস্ট্রেলিয়ার চেয়ে ৭০২ রানে এগিয়ে ছিল তারা। ইংল্যান্ডের ৯০৩ রানের জবাবে ২০১ ও ১২৩ রানে অলআউট অস্ট্রেলিয়া। টেস্ট ইতিহাসে সফরকারী দলের সবচেয়ে বড় ব্যবধান হার ওটাই, ইনিংস ও ৫৭৯ রানে!