এত সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন, দুজন নয়; ৩ গোল করে আফ্রিকান কাপ অব নেশনসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সাতজন। এর আগে ২০০৪ সালে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন পাঁচজন। তবে সেবার তাঁদের করতে হয়েছিল ৪ গোল করে। বিশ্বকাপ ও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতাগুলোর এক আসরে সবচেয়ে বেশি সর্বোচ্চ গোলদাতা দেখেছে কনক্যাকাফ গোল্ডকাপ। ১৯৮৯ সালে উত্তর ও মধ্য আমেরিকার এই ফুটবল টুর্নামেন্টে আটজন ছিলেন গোল্ডেন বুটের দাবিদার। এই আটজনই করেছিলেন ২ গোল করে। ১৯২৭ সালের কোপা আমেরিকায় ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন পাঁচজন। বিশ্বকাপে রেকর্ডটি ছয়। ১৯৬২ সালে ৪ গোল করে গোল্ডেন বুট ভাগাভাগি করেছিলেন ছয়জন।