এতনিষেধাজ্ঞা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরুপের শেষ তাসটা আর ছাড়তে পারলেন কই মেলবোর্ন সিটির কোচ! ম্যাচের তখন ৮৮ মিনিট। নগর প্রতিদ্বন্দ্বী মেলবোর্ন ভিক্টোরির বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে ছিল সিটি। বদলি হিসেবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ গোলদাতা টিম কাহিল। অথচ মাঠে নামার বদলে তাঁকে লাল কার্ড দেখে চলে যেতে হলো ড্রেসিং রুমে! রেফারিকে উদ্দেশ করে অখেলোয়াড়সুলভ মন্তব্য করার খেসারত দিয়েছেন। ম্যাচটি তো মেলবোর্ন সিটি হেরেছেই, কাহিলসহ গোলরক্ষক ডিন বউসানিসের ভুলের জের পরের ম্যাচেও টানতে হবে মেলবোর্ন সিটিকে। নিউক্যাসল জেটসের বিপক্ষে ‘এ’ লিগের পরের ম্যাচে খেলতে পারবেন না কাহিল। ভিক্টোরির আলবেনিয়ান স্ট্রাইকার বেসার্ত বেরিসাকে বর্ণবাদী মন্তব্য করায় এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বউসানিস। আর আগে থেকেই নিষিদ্ধ আছেন সিটির আরও পাঁচ খেলোয়াড়। এএফপি।