এত্ত ভয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেন ওয়ার্ন
শেন ওয়ার্ন

ঢাকনা খুলতেই রীতিমতো আঁতকে উঠলেন। এ যেন জ্বলজ্যান্ত এক বিভীষিকা! বড় একটি টারানটুলা মাকড়সা কিলবিল করছে। বাঘা বাঘা ব্যাটসম্যানরা যাঁর নাম শুনলে থরহরি কম্পমান ছিলেন, সেই শেন ওয়ার্ন নিজেই ভীষণ ভয় পান মাকড়সায়! ছবিতে তাঁর অভিব্যক্তি দেখেই তা বোঝা যাচ্ছে। একটি স্পোর্টস বেটিং কোম্পানির বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে এভাবে চমকে দেওয়া হয়েছে। বিজ্ঞাপনটি আগামীকাল থেকে দেখা যাবে। তবে ওয়ার্নের সামনে আরও বড় চ্যালেঞ্জ, মাকড়সাভীতি জয় করলে মিলবে নগদ নারায়ণ। বেটিং কোম্পানির প্রস্তাব, মাকড়সার মুখোমুখি হতে পারলে ওয়ার্নকে দেওয়া হবে পাঁচ হাজার অস্ট্রেলিয়ান ডলার। প্রস্তাবটা নিয়ে ভাবছেন জানিয়ে টুইটও করেছেন ওয়ার্ন। মাকড়সাভীতি কাটিয়ে উঠতে পারবেন তো সর্বকালের অন্যতম সেরা স্পিনার? ওয়েবসাইট।