এনএসসিতে মন্ত্রীবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার ও উপমন্ত্রী আরিফ খান জয়কে ফুল দিয়ে বরণ করলেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কর্মকর্তা-কর্মচারীরা। কালই প্রথম দুজন আসেন এনএসসিতে।
এনএসসির সম্মেলনকক্ষে দুই মন্ত্রী সচিবসহ সব কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে পরিচিত হন। এনএসসির সচিব শিবনাথ রায় মন্ত্রীদের জাতীয় ক্রীড়া পরিষদের কার্যক্রম, এটি তৈরির উদ্দেশ্য ও পরিকল্পনা, কর্মসূচিসহ অন্য আনুষঙ্গিক বিষয় সংক্ষিপ্ত আকারে পড়ে শোনান। সভা শেষে জয় বলেন, ‘আমার অভিভাবক হিসেবে ক্রীড়া প্রতিমন্ত্রী আমাকে দিকনির্দেশনা দেবেন। আর আমি মাঠে-প্রান্তরে ওনার নির্দেশনা পালন করব।’