এনটিনির নতুন পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রিকেটার তিনি। এবার আরেকটা জায়গায়ও ‘প্রথম’ হয়ে গেলেন মাখায়া এনটিনি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রথম ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যাম্বাসেডর’ (সিডিএ) মনোনীত হয়েছেন সাবেক ফাস্ট বোলার। প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভা খুঁজে বের করাই হবে এনটিনির কাজ। ঘোষণাটি এসেছে পরশু, ইস্টার্ন কেপের ইউনিভার্সিটি অব ফোর্ট হেয়ারে একটি হোস্টেল উদ্বোধনের সময়। এখানে একটি একাডেমি আছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার। সুবিধাবঞ্চিত প্রতিশ্রুতিশীল ক্রিকেটারদের বৃত্তির মাধ্যমে এখানে প্রাতিষ্ঠানিক ও ক্রিকেট শিক্ষা দেওয়া হয়। প্রকল্পটির পরিচালক আরেক সাবেক কৃষ্ণাঙ্গ ফাস্ট বোলার এমফুনেকো গাম। এনটিনি একাডেমিতেও কাজ করবেন, তবে মূল কাজ হবে প্রতিভার অন্বেষণ। কোন অনুন্নত এলাকায় ক্রিকেট কাঠামো প্রতিষ্ঠা করা প্রয়োজন, দেখবেন তা-ও। এনটিনি নিজেও ইস্টার্ন কেপের একটি প্রত্যন্ত এলাকার নিতান্ত সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। ওয়েবসাইট।