প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর যদি ইচ্ছে হয়, পছন্দের জিনিসটা তিনি কিনবেনই। ফ্লয়েড মেওয়েদার জুনিয়র এমন বলেই নিজের জন্য তো বটেই, দেহরক্ষীদের জন্যও ব্যক্তিগত বিমান রেখেছেন। এবার এনবিএ লিগের দল কেনার ইচ্ছা জেগেছে তাঁর। বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের দল আছে। দল আছে মাইক্রোসফটের সাবেক সিইও স্টিভ বলমার কিংবা রুশ ধনকুবের মিখাইল প্রখরোভেরও। তাহলে তাঁর একটা থাকবে না কেন? ঘোষণাটা দিয়েই দিলেন পেশাদার বক্সিংয়ে অজেয় মেওয়েদার, ‘একটা এনবিএ দল কেনা আমার কাছে সময়ের ব্যাপার। আপনি যদি আপনার দলটি বিক্রি করতে চান, অনুগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করুন।’ এমন ঘোষণার আগে অবশ্য বাস্কেটবল কিংবদন্তি ম্যাজিক জনসনের সঙ্গে কথা বলেছেন। ভেবেচিন্তেই তাহলে নতুন ‘প্রকল্প’ হাতে নিচ্ছেন মেওয়েদার! ডেইলি মেইল।