এনসেকেরার ‘ইতিহাস’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুরুন্ডির ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে। লিডিয়া এনসেকেরা এবার একরকম ‘ইতিহাস’ গড়লেন। ফিফার নির্বাহী কমিটির প্রথম নারী সদস্য হিসেবে যোগ দিলেন এই ৪৫ বছর বয়সী। ফিফার সর্বোচ্চ কমিটিতে তাঁর অন্তর্ভুক্তির এই খবর কাল নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এনসেকেরা এর আগে ফিফার মহিলা ফুটবলের কমিটিতে কাজ করেছেন। মহিলা বিশ্বকাপ এবং অলিম্পিক ফুটবলের আয়োজক কমিটিতেও ছিলেন। ফলে এই অঙ্গনে কাজ করাটা তাঁর জন্য নতুন নয়। তবে দায়িত্বটি নতুন। এএফপি।