এনামুল পেলেন জিপিএ-৩.৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুখবরটা শুনে যেতে পারেননি এনামুল হক (বিজয়)। কাল দুপুরে এইচএসসি পরীক্ষার ফল ঘোষিত হলেও তার আগেই বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে ইংল্যান্ডের বিমানে উঠে গেছেন জাতীয় দলের এই ক্রিকেটার। তবে ইংল্যান্ডে পৌঁছে নিশ্চয়ই জেনে নিয়েছেন ফলাফলটা। ৩.৬ জিপিএ নিয়ে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করেছেন বিকেএসপির ছাত্র এনামুল।বিকেএসপির আরেক ছাত্র সিঙ্গাপুরগামী অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটার সৌম্য সরকার মানবিক বিভাগ থেকেই পেয়েছেন জিপিএ-৩.২। জিপিএ-৩.১ পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। পায়ের চোটের পুনর্বাসনে থাকা তাসকিন পরীক্ষা দিয়েছিলেন স্ট্যামফোর্ড কলেজ থেকে।ক্রিকেটারদের মধ্যে সবাইকে ছাপিয়ে সবচেয়ে ভালো ফলাফল করেছেন মহিলা ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা। বিকেএসপির ছাত্রী সুপ্তা মানবিক বিভাগ থেকে পেয়েছেন জিপিএ-৪.৯।