প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলে ঢোকার আগেই গত তিন মৌসুমে সব ধরনের ক্রিকেটে তাঁর ১৩টি সেঞ্চুরি। কুষ্টিয়ার ছেলে এনামুল হক সেঞ্চুরি করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯, বিসিবি ক্রিকেট একাডেমি, জাতীয় লিগে ঢাকা ও খুলনা বিভাগ এবং ঢাকার ক্লাব ক্রিকেটে আবাহনীর হয়ে। জাতীয় দলে এসে দ্বিতীয় ওয়ানডেতেই পেলেন সেঞ্চুরি। এটিসহ চলতি বছরে এনামুলের সেঞ্চুরি মোট আটটি। কালকের ১২০ রানের ইনিংসটি অবশ্যই আলাদা, কারণ এটি আন্তর্জাতিক সেঞ্চুরি। ১৪৫ বলের ইনিংসে ১৩টি চার ও ২টি ছক্কা। ম্যান অব দ্য ম্যাচ বেছে নিতে কোনো সমস্যাই হয়নি নির্বাচকদের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দুটি ম্যাচসেরা পুরস্কারসহ এ বছর পাঁচবার ম্যাচসেরা হলেন এই তরুণ।