এনামুলের ৩৫০ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীকে তিন দিনের মধ্যেই হারিয়ে আগের দিনই চ্যাম্পিয়ন হয়েছে খুলনা। তাই চতুর্দশ জাতীয় লিগের শেষ রাউন্ডের শেষ দিনটা ছিল শুধুই আনুষ্ঠানিকতার। কুয়াশামাখা এই দিনেই বরিশালকে ইনিংস ব্যবধানে হারিয়েছে রানার্সআপ ঢাকা বিভাগ। সিলেটকে ৯ উইকেটে হারিয়ে তৃতীয় হয়েছে ঢাকা মহানগর। এই ম্যাচে মহানগরের দ্বিতীয় ইনিংসের একমাত্র উইকেটটি তুলে নিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৩৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সিলেটের এনামুল হক জুনিয়র। সিলেটে আলোকস্বল্পতায় আগেভাগেই ড্রতে শেষ হয়ে যায় চট্টগ্রাম-রংপুর ম্যাচটি। রাজশাহীতে তৃতীয় দিনেই মাত্র ৫৫ রানেই ৬ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় ছিল বরিশাল। কাল হলোও তা-ই। আগের দিনের রানের সঙ্গে ১০.২ ওভারে ৫৮ রান যোগ করে ১১৩ রানে শেষ হয় বরিশালের ইনিংস। ঢাকার বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন ৫০ রানে নিয়েছেন ৫ উইকেট। ম্যাচসেরা একমাত্র ইনিংসে ১৬০ রান করা ঢাকার রকিবুল হাসান।রংপুরে দ্বিতীয় ইনিংসে ২৬৫ রানে অলআউট হয়ে ঢাকা মহানগরের সামনে ৭৬ রানের লক্ষ্য দেয় সিলেট। মেহরাব জুনিয়রের উইকেটটি হারিয়ে ১১ ওভারেই এই রান তুলে নেয় মহানগর। মেহরাবের উইকেটটি এনামুলকে শুধু ৩৫০তম উইকেটই দেয়নি, রাজ্জাককে (৪৩) টপকে বানিয়েছে এবারের লিগের সর্বোচ্চ উইকেটশিকারিও। এর আগে সিলেটের শেষ দুটি উইকেট নিয়ে প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট পেয়েছে মহানগরের অফ স্পিনার শরীফউল্লাহ। সিলেটে চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮৭ রান করার পর আলোকস্বল্পতায় বিকেল পৌনে চারটায় শেষ হয়ে যায় খেলা। সং ক্ষি প্ত স্কো রবরিশাল: ২৫৬ ও ৩২.২ ওভারে ১১৩ (রিপন ৩১, কামরুল ১৬*; মোশাররফ ৫/৫০, শাহাদাত ৩/২৪, শরীফ ২/৩১)। ঢাকা বিভাগ ১ম ইনিংস: ৪৭৪।ফল: ঢাকা বিভাগ ইনিংস ও ১০৫ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: রকিবুল হাসান (ঢাকা বিভাগ)। চট্টগ্রাম: ৩৫০ ও ৫২ ওভারে ১৮৭/৬ (নাজিমউদ্দিন ৫৫, নাফিস ৫৩, ফয়সাল ৪১; শুভাশিস ৪/৪৯)। রংপুর ১ম ইনিংস: ৪৮৭। ফল: ড্র।ম্যান অব দ্য ম্যাচ: লিটন দাস (রংপুর)। ঢাকা মহানগর: ৩৪৫ ও ১১ ওভারে ৭৮/১ (শামসুর ৪৫*, মার্শাল ২৫*; এনামুল জুনিয়র ১/৪২)। সিলেট: ১৫৫ ও ৭০.২ ওভারে ২৬৫ (রুম্মন ৮২, মাবুদ ৭৬, তাপস বৈশ্য ৩১; শরীফউল্লাহ ৫/৬৩, মার্শাল ২/৪০, আশরাফুল ২/৬৪)। ফল: ঢাকা মহানগর ৯ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: মার্শাল আইয়ুব (ঢাকা মহানগর) ।