এনায়েত-নাবিলা শেষ আটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্টটা তাঁর ভালোই কাটছে। জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন কয়েক বছর আগে, তবে খেলাটা ধরে রেখেছেন এনায়েত উল্লাহ খান। ঢাকায় চলমান বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জ ব্যাডমিন্টনে নাবিলা আক্তারকে সঙ্গী করে মিশ্র দ্বৈতে পরশু প্রথম ম্যাচটা জেতেন ২-১ সেটে। এই জুটি কাল দ্বিতীয় রাউন্ডে নেপালের দীপেশ ধামি ও সুনামিয়া মুখিয়া জুটিকে ২-০ সেটে উড়িয়ে উঠেছে শেষ আটে।

আরেকটি মিশ্র দ্বৈতে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশের তুষার ও ইরিনা জুটি। তাঁরাও হারিয়েছেন নেপালের জুটিকে। ঢাকার উডেনফ্লোর জিমনেশিয়ামে আজ কোয়ার্টার ফাইনাল। টুর্নামেন্টে একক ও দ্বৈতে সুবিধা করতে পারেননি বাংলাদেশের খেলোয়াড়েরা। অবশ্য পরশু শুরু হওয়া ১৩ দেশের ১০৪ শাটলারের এই টুর্নামেন্টে তেমন বড় আশাও নেই বাংলাদেশের।