এফএ কাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে সফল দলটিকে তৃতীয় রাউন্ডেই হারিয়ে ফেলল এফএ কাপ। রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য অনেক দিন ধরেই ব্যর্থ বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল টুর্নামেন্টে। ইউনাইটেড এফএ কাপের ফাইনালে উঠেছে সর্বশেষ ২০০৭ সালে। ওই বছর চেলসির কাছে হেরে রানার্সআপ হওয়া দলটি সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে ২০০৪ সালে। এবার চতুর্থ রাউন্ডে উঠে যাওয়া আর্সেনাল এফএ কাপ জিতেছে দ্বিতীয় সর্বোচ্চ ১০ বার, সর্বশেষ চ্যাম্পিয়ন তারা ২০০৫ সালে। শিরোপা জয়ের হিসেবে এর পরের নামটি গানারদের কাছে হেরে বিদায় নেওয়া টটেনহাম। আটবারের চ্যাম্পিয়নরাও সর্বশেষ জিতেছে সেই ১৯৯১ সালে। সাতবার করে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল, চেলসি ও অ্যাস্টন ভিলা।