প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো বিশ্বের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট এফএ কাপের ফাইনালে উঠল উইগান অ্যাথলেটিক। প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ২০১১-এর চ্যাম্পিয়ন সিটিকে হারাতে পারলে এফএ কাপ জেতা ৪৩তম ক্লাব হবে উইগান। ম্যানচেস্টার সিটি ষষ্ঠবারের মতো এফএ কাপ জিততে পারলে উঠে যাবে সবচেয়ে বেশি কাপ জয়ীদের তালিকার সাত নম্বরে। ইংলিশ লিগের মতো এফএ কাপটাও সবচেয়ে বেশি জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড (১১ বার, সর্বশেষ ২০০৪ সালে)। ১০ বারের চ্যাম্পিয়ন আর্সেনাল আছে এর পরই। তিনে টটেনহাম, লন্ডনের ক্লাবটি জিতেছে আটবার।