প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল টুর্নামেন্ট এফএ কাপের ফাইনাল আজ। গত আগস্টে ৭৫৮টি ক্লাব নিয়ে শুরু হওয়া এবারের আসরে শেষ পর্যন্ত টিকে আছে ম্যানচেস্টার সিটি ও উইগান অ্যাথলেটিক। প্রিমিয়ার লিগে অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া উইগান আজ অঘটন ঘটিয়ে ফেললে সেটা হবে তাদের প্রথম শিরোপা। দলটা অবশ্য ফাইনালেই খেলছে এই প্রথম। অন্যদিকে সিটি এর আগে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে এফএ কাপে। লিগের মতোই এফএ কাপটাও সর্বোচ্চ ১১ বার জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।