এফএ কাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা চ্যাম্পিয়ন’—এই টুইটটা কখনোই করতে পারেননি আর্সেনাল সমর্থকেরা। পারবেনই বা কীভাবে, ইংলিশ ক্লাবটির সব শিরোপাই যে ২০০৬ সালে টুইটার আসার আগে জেতা। ২০০৫ সালে এফএ কাপ জয়টাই হয়ে আছে গানারদের সর্বশেষ সাফল্য। কাকতালীয় ব্যাপার, সেই এফএ কাপ জিতেই আজ সাফল্যখরা কাটাতে পারে লন্ডনের ক্লাবটি। আজ ওয়েম্বলির ফাইনালে হাল সিটিকে হারালে এফএ কাপ জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকেও ছঁুয়ে ফেলবে ১০ বারের চ্যাম্পিয়ন আর্সেনাল। বিশ্বের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টটা সর্বোচ্চ ১১ বার জিতেছে ইউনাইটেড। আটবার চ্যাম্পিয়ন হয়ে আর্সেনালের নগর প্রতিদ্বন্দ্বী টটেনহাম এফএ কাপের তৃতীয় সফল ক্লাব।