এফএ কাপের পঞ্চম রাউন্ডে ম্যানইউ-আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাব্রিগাসের শেষ মুহূর্তের পেনাল্টি গোলে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠল আর্সেনাল। তৃতীয় বিভাগের দল হাডার্সফিল্ড ৮৬ মিনিট পর্যন্ত সমতায় রেখেছিল আর্সেনালকে। ১০ বারের এফএ কাপজয়ী গানাররা ২২ মিনিটেই এগিয়ে যায় নিকলাস বেন্টনারের গোলে। কিন্তু বিরতির ৩ মিনিট আগে সেন্টার ব্যাক সেবাস্টিয়ান স্কোয়ালাকি লাল কার্ড পেলে বিপদে পড়ে আর্সেনাল। হাডার্সফিল্ডের অ্যালান লি হেডে গোল করে সমতা আনেন। কিন্তু তাদের খেলোয়াড় জেমি ম্যাকম্ব বেন্টনারকে বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় আর্সেনাল।এদিকে পরশু রাতে হওয়া চতুর্থ রাউন্ডের অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গেলে হারিয়েছে তৃতীয় বিভাগের দল সাদাম্পটনকে। গোলদাতা মাইকেল ওয়েন ও হাভিয়ের হার্নান্দেজ। রয়টার্স।