এফএ কাপের সেমিতে লন্ডন ও লিভারপুল ডার্বি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারল না বোল্টন ওয়ান্ডারার্স। ফ্যাব্রিস মুয়াম্বার দল পরশু টটেনহামের কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে। ১৭ মার্চ এ দুই দলের ম্যাচ চলার সময়ই হার্ট অ্যাটাক হয়েছিল মুয়াম্বার। ম্যাচটি হয়েছিল পরিত্যক্ত। শেষ চারে উঠেছে এভারটনও। শেষ আটের রিপ্লেতে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে দলটি।সেমিফাইনালে এভারটন খেলবে নগর প্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিপক্ষে। টটেনহামকেও খেলতে হচ্ছে ডার্বি। লন্ডন ডার্বিতে তারা সামনে পাবে চেলসিকে। আগামী মাসের ১৪ ও ১৫ তারিখে ম্যাচ দুটি হবে ওয়েম্বলিতে। এএফপি।