প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুট করেই চলে যেতে হয়েছে স্যাম অ্যালারডাইসকে। নতুন করে কোচ খোঁজার ব্যাপার তো আছেই, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে (এফএ) নগদ গচ্চাও দিতে হচ্ছে ২৫ হাজার পাউন্ড। একদম নতুন চার হাজার টি-শার্ট যে এখন ফেলে দিতে হচ্ছে! মাল্টার সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য ভক্তদের মধ্যে চার হাজার টি-শার্ট বিতরণের কথা ছিল এফএর। কিন্তু সবগুলোই এখন একরকম বাতিল হয়ে গেছে। টি-শার্টগুলোয় অ্যালারডাইসের একটা উক্তি ছাপা হয়েছিল—‘সবাইকে একসঙ্গে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হচ্ছে।’ কিন্তু কে জানত, সেই যাত্রা শুরুর আগেই ভেস্তে যাবে? আরেকটা ব্যাপার, অ্যালারডাইস বরখাস্ত হওয়ার দিনই ইংলিশ ফুটবলারদের কাছে তাঁর নামে পোস্টকার্ড গেছে। টি-শার্টে যেটা ছাপা হয়েছিল, পোস্টকার্ডে সেটিই লেখা ছিল। মেইল অনলাইন।