...এবং হলিফিল্ডও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ওটমান বাক্কাল, ব্রানিস্লাভ ইভানোভিচ কিংবা পরশুর জর্জো কিয়েলিনি। লুইস সুয়ারেজের কামড়কাণ্ডের শিকাররা এই ভেবে সান্ত্বনা পেতেই পারেন, এ আর এমনিক! সুয়ারেজ তো আর কামড়ে-খুবলে মাংস তুলে ফেলেননি। কিংবা হারাতেও হয়নি শরীরের কোনো অংশ। একবার হলিফিল্ডের কথা ভেবে দেখুন!
১৯৯৭ সালে মাইক টাইসন বনাম এভান্ডার হলিফিল্ডের হেভিওয়েট লড়াইটা ক্রীড়া ইতিহাসেই বিখ্যাত হয়ে আছে। ‘ব্যাডেস্ট ম্যান অন দ্য প্লানেট’-এর খেতাবধারী টাইসন সেই লড়াইয়ের সময় কামড় দিয়ে ছিঁড়ে ফেলেছিলেন হলিফিল্ডের কানের লতি। লড়াই শেষে বক্সিং রিংয়ের ফ্লোরে পড়ে ছিল সেই ছিন্ন অংশটি।
সুয়ারেজের নতুন কামড়কাণ্ডের পর ভার্চুয়াল দুনিয়ায় শোরগোল উঠেছে। মজার ব্যাপার হলো বিষয়টি নিয়ে টুইট করেছেন স্বয়ং হলিফিল্ডও। সাবেক এই বক্সার মজা করে লিখেছেন, ‘কামড় শরীরের যেকোনো অংশেই দেওয়া যায়।’
হলিফিল্ডের কাটা কানেও যখন পেঁৗছে গেছে খবরটা, পুরো দুনিয়ার অবস্থা নিশ্চয়ই কল্পনা করতে পারছেন। ফেসবুক-টুইটারে এ নিয়ে চলছে রঙ্গরসিকতা। জস ছবির েসই হাঙর, সাইলেন্স অব দ্য ল্যাম্বস ছবির সেই সিরিয়াল কিলারদের সঙ্গে তুলনা করা হচ্ছে সুয়ারেজকে। কুকুরের মুখের মুখোশ, ভ্যাম্পায়ারের দাঁত—উঠে আসছে এসবও। টুইটারে ব্যবহার করা হচ্ছে ‘ব্যানসুয়ারেজ’ হ্যাশট্যাগ। এত কিছুর পরও ঘটনার আসল ‘নায়ক’ কিন্তু নির্লিপ্ত। সবাই এ নিয়ে এত শোরগোল করছে কেন, সুয়ারেজ নাকি তা বুঝে উঠতে পারছেন না! এএফপি।