এবার অ্যাথলেটিকসে অ্যাডহক কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রীড়াঙ্গনে চলছে অ্যাডহক কমিটি গড়ার হিড়িক। গত কয়েক মাসে টেনিস, সাইক্লিং, মহিলা ক্রীড়া সংস্থার মেয়াদ শেষ হলেও নির্বাচন দেওয়ার বদলে সরকার অ্যাডহক কমিটি তৈরি করেছে। এরই ধারাবাহিকতায় এবার জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাথলেটিকসে ৩১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে। এই কমিটির সভাপতি পদে রয়েছেন গত কমিটির সভাপতি এ এস এম আলী কবির। সাধারণ সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট আবদুর রকিব মন্টুকে। বিদায়ী কমিটির কার্যনির্বাহী সদস্যও ছিলেন আবদুর রকিব।