এবার আর কার্ডিফ-ধস নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৮ ওভারে ৩৪৩ রান করা যেকোনো সময়ই কঠিন। যদি হয় ম্যাচের চতুর্থ ইনিংস ও শেষ দিন, তাহলে সেটাকে বলে দেওয়া যায় ‘অসম্ভব’। শ্রীলঙ্কার লক্ষ্য ছিল তাই ৫৮ ওভার টিকে থাকা, আর ইংল্যান্ডের লক্ষ্য ছিল তাদের টিকতে না দেওয়া। এই লড়াইয়ে জয় হলো শ্রীলঙ্কারই। ৪৩ ওভার খেলা শেষে দুদলই মেনে নিল ড্র। শ্রীলঙ্কা তখন ৩ উইকেট হারিয়ে তুলেছে ১২৭ রান।অ্যান্ড্রু স্ট্রাউস অবশ্য একটু দেরিতেই ইনিংস ঘোষণা করেছেন। হয়তো চাইছিলেন ৩৫০ রানের লিড নিয়ে ‘মানসিক’ সুবিধাটা নিতে, কিংবা কার্ডিফের অভিজ্ঞতাটা মনে ছিল ইংলিশ অধিনায়কের! কার্ডিফে ছিল ৫১ ওভার টিকে থাকার লড়াই। শ্রীলঙ্কা গুটিয়ে গিয়েছিল ২৪.৪ ওভারেই। ১০ জনের শ্রীলঙ্কার জন্য সেই হিসাবে ৫৮ ওভার ছিল যথেষ্টরও বেশি! খুব বেশি প্রয়োজন না হলে ব্যাটিং করতেন না অধিনায়ক তিলকরত্নে দিলশান। প্রথম ইনিংসে ডান হাতের বুড়ো আঙুলে একই জায়গায় দুবার লেগেছিল ক্রিস ট্রেমলেটের বল। সেখানেই চিড় ধরা পড়েছে কাল।কিন্তু পরিস্থিতি সে পর্যন্ত গেলই না। অবশ্য ১৩ রানে প্রথম ধাক্কা, এরপর ৫৩ রানের জুটি। তারপরে ৩০ রানের ব্যবধানে জয়াবর্ধনে আর পারানাভিতানা আউট হয়ে গেলে একটা শঙ্কা জেগেছিল। শ্রীলঙ্কার স্কোর তখন ৯৬/৩। কিন্তু স্ট্রাউসের আকাঙ্ক্ষিত কার্ডিফ-ধস এবার হলো না।ইংল্যান্ড যে হারছে না, অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। কাল সকালে দ্রুত রান করার দিকেই তাই মন ছিল কুক-পিটারসেনের। ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় স্বস্তি পিটারসেনের রানে ফেরা। আবারও বাঁহাতি স্পিনে আউট হয়েছেন, তবে তার আগে করে গেছেন ৭২। কুক ১৮তম সেঞ্চুরি ছুঁয়েছেন লাঞ্চের পরপর।সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি ১৬ জুন শুরু, সাউদাম্পটনে। ওয়েবসাইট।প্রথম স্বাদটেস্টে নিজের ১১৮তম ইনিংসে প্রথম স্টাম্পড হলেন অ্যালিস্টার কুক!