এবার ইউনুসও ফিরছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলে ফিরেই টেস্ট জয়ে ভূমিকা রাখলেন মোহাম্মদ ইউসুফ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবার ফেরানোর চিন্তাভাবনা করছে ইউনুস খানকেও। দলের একটি সূত্র জানিয়েছে, পিসিবি প্রধান ইজাজ বাট ইউনুসকে দলে নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন নির্বাচকদের। ইংল্যান্ড সফররত দলের টিম ম্যানেজমেন্ট ইউনুসকে চেয়ে পাঠালে সিরিজের চতুর্থ টেস্টেই দেখা যেতে পারে সাবেক এই অধিনায়ককে।ইউসুফের মতো ইউনুসও অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়া সফর থেকে ফেরার পর। রাগে ইউসুফ নিয়েছিলেন অবসর আর ইউনুস করেছিলেন মামলা। মামলায় জিতলেও পিসিবির সঙ্গে সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়েছিল তাঁর। তবে পিসিবির ওই সূত্রটি জানিয়েছে, এখন আর কোনো ঝামেলা নেই, ‘ইউনুসের ব্যাপারে আজকালের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। দল চাইলে তাঁকে দ্রুতই ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হবে।’ইউনুসকে আগেও একবার দলে নেওয়া হয়েছিল। কিন্তু শর্ত দেওয়া হয়েছিল, বোর্ডের কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু ‘পাঠান বীর’ সেই লজ্জাজনক শর্তে সায় দেননি। ‘ইজাজ বাট ইউনুস সম্পর্কে তাঁর আগের অবস্থান থেকে সরে এসেছেন। তিনি ইংল্যান্ডেই ইউনুসকে ফেরানোর ব্যাপারে আগ্রহী। নির্বাচকদেরও নির্দেশ দেওয়া হয়েছে তাঁর সঙ্গে যোগাযোগ করতে’—জানিয়েছে ওই সূত্র। ওয়েবসাইট।