এবার ইনিংস ব্যবধানে হার ভারতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলবোর্ন টেস্টে ১২২ রানে হার। সিডনি টেস্টের চতুর্থ দিনে এসে ইনিংস ও ৬৮ রানে হেরেছে ভারতীয় দল।সিডনিতে জয়ের সুবাদে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-০তে এগিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া। ২ উইকেটে ১১৪ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করে ভারত। গৌতম গম্ভীর, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ ও রবিচন্দ্রণ অশ্বিন বেশ ভালো লড়াই করেন। কিন্তু প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে অনেক বেশি পিছিয়ে থাকায় তাঁদের লড়াইটা কাজে আসেনি। দ্বিতীয় ইনিংসে ৪০০ রানে অলআউট হয় মহেন্দ্র সিং ধোনির দল। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর:ভারত প্রথম ইনিংস: ১৯১ধোনি ৫৭*, শচীন ৪১অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৬৫৯/৪, ঘোষণাক্লার্ক ৩২৯*, হাসি ১৫০*, পন্টিং ১৩৪ভারত দ্বিতীয় ইনিংস: ৪০০গম্ভীর ৮৩, শচীন ৮০, লক্ষ্মণ ৬৬টস: ভারতফল: অস্ট্রেলিয়া ইনিংস ও ৬৮ রানে জয়ী।ম্যাচসেরা: মাইকেল ক্লার্কসিরিজ: অস্ট্রেলিয়া ২-০তে এগিয়ে।