এবার ইরাক-জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্তাম্বুলে দাবা অলিম্পিয়াডে তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ পুরুষ দল। কাল পঞ্চম রাউন্ডে ইরাককে হারিয়েছে ৩.৫-০.৫ পয়েন্টে। তিন বোর্ডে জিতেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, এনামুল হোসেন রাজীব ও আবদুল্লাহ আল রাকিব। তবে ড্র করেছেন আরেক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। পুরুষ দলটি জিতলেও পঞ্চম রাউন্ডে ভালো করতে পারেনি মহিলা দল। ইন্দোনেশিয়ার কাছে হেরেছে ৩-১ পয়েন্টে। নাজরানা খান ও জাকিয়া সুলতানা ড্র করেছেন, হেরেছেন শারমিন সুলতানা ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ।