এবার ইসিবির কাঠগড়ায় ভিনসেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলে ম্যাচ পাতানো কেলেঙ্কারির সঙ্গে আগে জড়িয়েছিল তাঁর নাম৷ এবার ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিবির) কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার লুই ভিনসেন্টকে। কাউন্টি দল সাসেক্সের হয়ে ম্যাচ পাতানো-সংশ্লিষ্ট ১৪টি অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। যে দুটি ম্যাচের দিকে সন্দেহের তির, এর একটি ল্যাঙ্কাশায়ারের সঙ্গে টি-টোয়েন্টি ম্যাচে, অন্যটি কেন্টের সঙ্গে ৪০ ওভারের ম্যাচে। ভিনসেন্ট একা নন, অভিযুক্ত হয়েছেন সাসেক্সের পাকিস্তানি সতীর্থ নাভেদ আরিফও। রয়টার্স৷