এবার উডসের সঙ্গে সিদ্দিকুর!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র গত পরশুই এশিয়া প্যাসিফিক ক্লাসিক টুর্নামেন্ট শেষ করলেন সিদ্দিকুর রহমান। কিন্তু মালয়েশিয়া থেকে দেশে ফেরা হচ্ছে না বাংলাদেশের এক নম্বর গলফারের। সেখান থেকেই আজ উড়ে যাচ্ছেন চীনের সাংহাই। সেখানে তিনি অংশ নিতে পারেন এইচএসবিসি বিশ্ব গলফ চ্যাম্পিয়নশিপে।সিদ্দিকুরের এই টুর্নামেন্টে অংশ নেওয়া এখনো নিশ্চিত হয়নি। অপেক্ষমাণ তালিকার এক নম্বরে আছেন। তবে সিদ্দিকুরের বিশ্বাস, অপেক্ষমাণ তালিকা থেকে খেলার সুযোগ তিনি পাবেন।যদি তা-ই হয়, তাহলে আরেকটি স্বপ্নপূরণ হবে সিদ্দিকুরের। এখানেই। ৭ মিলিয়ন মার্কিন ডলারের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন টাইগার উডস ও ফিল মিকেলসনদের মতো বিশ্বসেরা গলফাররা। আর বিশ্বসেরা গলফারদের সঙ্গে লড়াই করা তো তাঁর স্বপ্নই।