এবার উষার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য ফ্লাইং শিখ মিলখা সিংকে নিয়ে ছবি হয়েছে কদিন আগে। রাকেশ মেহরার ভাগ মিলখা ভাগ নামের সেই ছবিটি বেশ সাড়াও ফেলেছে। মিলখাকে নিয়ে হলে পিটি উষাকে নিয়ে কেন নয়? ভারতের মেয়েরাও যে দৌড়াতে পারে, সেটা তো উষাই দেখিয়েছেন সবার আগে। এবার বোধ হয় উষাকে নিয়েও ছবি হতে চলেছে। উষা নিজেই জানিয়েছেন তাঁর জীবনী নিয়ে ছবি তৈরির প্রস্তাব এসেছে। সে জন্য অবশ্য আরও ধৈর্য ধরতে হবে দর্শকদের। উষার অর্জনের খাতায় যোগ করার আরও অনেক কিছু যেহেতু আছে, তাই ক্যারিয়ারের সমাপ্তি টানার পরই তিনি ছবি তৈরির অনুমতি দেবেন। ওয়েবসাইট।