এবার উড়ে গেল আয়ারল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল স্টারলিং যেভাবে শুরু করেছিলেন, মনে হচ্ছিল, আয়ারল্যান্ড আবারও ভোগাবে পাকিস্তানকে। কিন্তু ২০০৭ বিশ্বকাপের মতো আরেকটি পাকিস্তান-বধ কাব্য লেখা হয়নি আইরিশদের। আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে পাকিস্তান তুলে নিয়েছে ৭ উইকেটের জয়। ২২ বলে ৩৯ রান করা স্টারলিংয়ের আউটে যেন হতোদ্যম হয়ে পড়ে আইরিশরা। এরপর ১ উইকেটে ৬৬ থেকে আয়ারল্যান্ড হয়ে গেল ৫ উইকেটে ৬৬! ৫ ওভারের টানা স্পেলে ১২ রান দিয়ে চারটি উইকেটই নিয়েছেন ম্যাচ-সেরা বাঁহাতি পেসার জুনাইদ খান। বাকি কাজটুকু সারলেন সাঈদ আজমল (৩/৬)। দারুণ শুরুর পরও স্টরমন্টে ২ ম্যাচ সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ড গুটিয়ে গেছে ৯৬ রানে। বৃষ্টিতে ম্যাচ নেমে আসে ৩৬ ওভারে। ডাকওয়ার্থ-লুইসে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৯৫। ২৭.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ওয়েবসাইট।