এবার কম্পিউটার বিশ্লেষকও বিদেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলের কোচিং স্টাফের সব পদই কখনো না কখনো বিদেশিরা অলংকৃত করেছেন। শুধু একটা পদে সব সময়ই ছিলেন স্থানীয় বিশেষজ্ঞ। এবার সেই পদেও এলেন একজন বিদেশি। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের সঙ্গে কম্পিউটার বিশ্লেষক হিসেবে যোগ দিয়েছেন ভারতের পানিশ শেঠি।
গত ২০০৩ সাল থেকে সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজ পর্যন্তও এই পদে ছিলেন জাতীয় দলের সাবেক উইকেটকিপার নাসির আহমেদ। তবে জিম্বাবুয়ে সিরিজে তিনি কাজটা করেছেন বাড়তি দায়িত্ব হিসেবে। কারণ এর আরও আগেই তাঁকে বিসিবির এমআইএস ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।