এবার কাট পেলেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুর ও থাইল্যান্ডে টানা দুটি টুর্নামেন্টে কাট মিস করেছিলেন সিদ্দিকুর। তাই মালয়েশিয়ার ইসকান্দার জোহর ওপেনে কাট মিসের হ্যাটট্রিকের আশঙ্কা ছিল। তবে এবার আর কাট মিস করেননি বাংলাদেশের সেরা গলফার, বেঁচে গেছেন অল্পের জন্য। পারের চেয়ে ১ শট কম খেলে আরও ১৪ জনের সঙ্গে যৌথভাবে ৫৯তম স্থানে থেকেই দ্বিতীয় রাউন্ড শেষ করেছেন সিদ্দিকুর। একটা শট বেশি খেললেই কাট মিস হতো এখানেও।বাজে আবহাওয়ার তিন দিনে শেষ করা গেছে দুই রাউন্ড। তাই আয়োজকেরা শেষ দুই রাউন্ডের খেলা ৭২ হোল থেকে ৫৪ হোলে নামিয়ে এনেছেন। ২০ লাখ ডলারের এশিয়ান ট্যুরের এই প্রতিযোগিতায় পারের চেয়ে ১০ শট কম খেলে সবার ওপরে আছেন সুইডেনের ড্যানিয়েল চোপড়া। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।