এবার কাবাডি কোচ জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোট তাঁকে অনেক দিন ভুগিয়েছে। চোটের কারণে গত এশিয়ান গেমসের কাবাডিতে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি জিয়াউর রহমান। আর চালিয়ে যেতে চান না, কাবাডি থেকে আনুষ্ঠানিক ঘোষণাটা দিতেই শুধু বাকি তাঁর। তবে খেলা ছাড়ার আগেই যেন কোচিংয়ের ড্রেস রিহার্সাল হয়ে গেল দেশসেরা রেইডারের। কাল বিজয় দিবস কাবাডির উদ্বোধনী ম্যাচে সারাক্ষণ কোর্টের পাশে দাঁড়িয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন। প্রথম ম্যাচে বিজিবি ১৫-১৩ পয়েন্টে হারিয়েছে সেনাবাহিনীকে। কোচিং ক্যারিয়ারটা জিয়া বোধ হয় ভালোই উপভোগ করবেন, ‘আমার খুব ভালো লাগছে কাজটা। খেলা ছেড়ে ভবিষ্যতে কোচের পেশায় আসতে চাই আমি।’