এবার কোচিকে বাতিলের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীতিমালা ভঙ্গের দায়ে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালসকে বাতিল করা হয়েছে আগেই। একই দিন আইপিএলের নতুন দল কোচিকে পরবর্তী ১০ দিনের মধ্যে মালিকানা-সংক্রান্ত বিবাদ মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেই বিবাদ মেটাতে না পারায় আজ বুধবার কোচিকে বাতিলের নোটিশ দিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। কেন কোচিকে বাতিল করা হবে না, তা আগামী ৩০ দিনের মধ্যে ব্যাখ্যা করতে বলা হয়েছে।বৈঠক শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর ক্রিকইনফোকে বলেন, বিবদমান দুইপক্ষের জবাব বোর্ড পেয়েছে। কিন্তু তাদের মধ্যে বিবাদ এখনো রয়ে গেছে। ৩০ দিনের মধ্যে তাদের বিবাদ মেটাতে বলা হয়েছে। ব্যর্থ হলে ৩১তম দিনেই কোচিকে আইপিএল থেকে বহিষ্কার করা হবে।