এবার ক্লাবের ক্লোসা!
ইতালিতেই কি ক্লোসা-কাব্য লেখা হবে নতুন করে? ‘জাতীয় দলের খেলোয়াড়’ হিসেবেই বেশি পরিচিত মিরোস্লাভ ক্লোসা কি এবার ক্লাব দলেও হয়ে উঠবেন গোল-মেশিন? লা ৎ সিওর হয়ে সিরি ‘আ’ অভিষেকেই গোল করে সেই ইঙ্গিতই দিলেন জার্মান স্ট্রাইকার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালির সঙ্গে লা ৎ সিওর ২-২ ড্র ম্যাচে প্রথম গোলটি করেছেন ক্লোসাই।থিয়েরি অঁরিকে এই গঞ্জনা সইতে হয়েছে, অধুনা এই বদনামটা লিওনেল মেসিরও সঙ্গী—যতটা না জাতীয় দলের, তার চেয়ে বেশি ক্লাব দলের খেলোয়াড়! জার্মানি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা এর ঠিক উল্টো। জাতীয় দলের হয়ে গোল করেন, ভালো খেলেন। কিন্তু ক্লাবের হয়ে অতটা উজ্জ্বল কখনোই নন। ভেরডার ব্রেমেনে ৮৯ ম্যাচে ৫৩ গোল বাদ দিলে হামবুর্গ, কাইজারস্লটার্নের, বায়ার্ন মিউনিখ—কোনো ক্লাবেই নিজেকে তেমনভাবে মেলে ধরতে পারেননি ক্লোসা। দলের খুব প্রয়োজনে বেশির ভাগ সময়েই নিষ্প্রভ। কিন্তু জাতীয় দলের প্রয়োজনে আলো ছড়িয়েছেন বরাবরই।কাইজারস্লটার্নের হয়ে ১২০ ম্যাচে ৪৪ আর বায়ার্নের জার্সি গায়ে ৯৮ ম্যাচে ২৪ গোল করা ক্লোসা জার্মানির হয়ে ১১২ ম্যাচে করেছেন ৬২ গোল। বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ (১৪ গোল) গোলদাতা গত বিশ্বকাপেও ৪ গোল করেছেন। এবারের ইউরো বাছাইপর্বেও ম্যাচপ্রতি গোল আছে তাঁর।বায়ার্নে চারটি মৌসুম খেলেছেন। দলের আশা পূরণ করতে পারেননি। ওদিকে মারিও গোমেজও আছেন দারুণ ফর্মে। বায়ার্নে তাই ব্রাত্যই হয়ে পড়েছিলেন ক্লোসা। এ মৌসুমে বায়ার্ন ছেড়ে নাম লিখিয়েছেন ইতালির ক্লাব লা ৎ সিওতে। ক্লাব বদলের সঙ্গে ভাগ্যটাও মনে হয় বদলাতে শুরু করেছে তাঁর।গত মৌসুমে বায়ার্নের হয়ে ২৬ ম্যাচে মাত্র ৫ গোল করা ক্লোসা লা ৎ সিওতে এসেই গোল করতে শুরু করেছেন। ক্লোসার লা ৎ সিও-অভিষেক ইউরোপা লিগের প্লে-অফ ম্যাচে। মেসিডোনিয়ার ক্লাব রাবোনিস্কির বিপক্ষে ৬-০ গোলের জয়ে একটি গোল তাঁর। পরশু লা ৎ সিও ২১ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায়। ১২ মিনিটে প্রথম গোল করেছেন ক্লোসা। ২১ মিনিটে গোল করেন জেব্রিল সিসে।এর পরও একটা দুঃখ হয়তো হবে ক্লোসার—দল জেতেনি। পরে দু-দুটি সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ২৯ ও ৩৩ মিনিটে গোল করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এসি মিলানের পরাজয় রুখেছেন ইব্রাহিমোভিচ ও আন্তোনিও কাসানো। এএফপি, রয়টার্স।