এবার খরা কাটাবে শ্রীলঙ্কা!
অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে কখনোই সিরিজ জয় করতে পারেনি শ্রীলঙ্কা। কিন্তু এভাবে আর কতকাল না পাওয়ার বেদনা নিয়ে কাটাতে হবে? তবে আর নয়, মাহেলা জয়াবর্ধনের বিশ্বাস, এবারই সেই খরা কাটাবে শ্রীলঙ্কা।চলতি মাসের ৩১ তারিখে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে তিন ম্যাচের এক দিনের সিরিজ শুরু হবে। এত দিন যা অর্জন করতে পারেনি, সেটা কীভাবে এবার অর্জন করবে শ্রীলঙ্কা? সাবেক অধিনায়ক জয়াবর্ধনে মনে করেন, শ্রীলঙ্কার সাম্প্রতিক পারফরম্যান্স, অন্যদিকে অ্যাশেজ নিয়ে অসিদের ব্যস্ততা—দুয়ে মিলে অস্ট্রেলিয়ার মাটিতে এবার সিরিজ জয় করবে শ্রীলঙ্কা।ব্রিসবেনে জয়াবর্ধনে ক্রিকইনফোকে বলেন, ‘গত কয়েক বছরে আমরা যথেষ্ট উন্নতি করেছি। আমরা ভালো পারফর্ম করছি। বিদেশের মাটিতেও আমরা ক্রমাগত উন্নতি করছি। আর এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’ এরপর জয়াবর্ধনে যোগ করেন, ব্যস্ত সূচির কারণে অস্ট্রেলিয়ার জন্য এবারের সিরিজটি কঠিন হবে। অ্যাশেজের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে তাদের। তার পরও অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াই।