এবার গেইলের সঙ্গে নারাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচের চেয়ে ২২ রান কম করেছিল ওয়েস্ট ইন্ডিজ (১৭৭/৫)। কিন্তু পরশু ফ্লোরিডার লডারহিলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে (১১৬) তারা হারাল আরও বড় ব্যবধানে। ৫৬ রানের ব্যবধানটা পরশু বেড়ে হলো ৬১। আর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা ২-০-তে জিতেই ওয়ানডে সিরিজ খেলতে দেশে ফিরছে ক্যারিবীয়রা। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই দলের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। পরশু ওয়েস্ট ইন্ডিজের জয়ের নায়ক দুই টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ক্রিস গেইল ও সুনীল নারাইন। ৩ চার ও ৪ ছক্কায় ৩৯ বলে ৫৩ রান করেছেন আগের ম্যাচে ৮৫ রান করা গেইল। আর নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের ঘূর্ণিজালে আটকিয়ে ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন নারাইন। এই অফ স্পিনারই হয়েছেন ম্যাচসেরা। ওয়েবসাইট।