এবার গেলেন ক্লাইস্টার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় রাউন্ডে নেমে বাড়ির পথ ধরতে হয়েছে কিম ক্লাইস্টার্সকে। গত বছর ইউএস ওপেনে স্বপ্নের মতো ফেরা এই বেলজিয়ানকে হারিয়ে দিয়েছেন রাশিয়ার নাদিয়া পেত্রোভা। তবে তৃতীয় রাউন্ডে জয় পেয়েছেন অন্য ফেবারিটরা। জিতেছেন দিনারা সাফিনা ও জাস্টিন হেনিন। ছেলেদের বিভাগে চতুর্থ রাউন্ডে উঠেছেন দুই ‘অ্যান্ডি’—রডিক ও মারে।অস্ট্রেলিয়ান ওপেনটা একদমই ভালো যাচ্ছে না সার্বিয়ান মেয়েদের। আগের দিন গিসেলা দুলকোর কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন আনা ইভানোভিচ। কাল তৃতীয় রাউন্ডে হেরে তাঁর পথ ধরলেন ইয়েলেনা জাঙ্কোভিচও। ইউক্রেনের ৩১তম বাছাই আলোনা বন্দারেঙ্কার কাছে ৬-২, ৬-৩ গেমে হেরে অস্ট্রেলিয়ান ওপেন শেষ হয়ে গেল সাবেক নাম্বার ওয়ানের। অথচ দুজনের এর আগের আটবারের সাক্ষাতে সব কটি ম্যাচই জিতেছিলেন অষ্টম বাছাই জাঙ্কোভিচ।বছরের প্রথম গ্র্যান্ড স্লামে তৃতীয় রাউন্ডেই হেরে গেলেন। তবে পরাজয়কে সহজভাবেই নিয়েছেন জাঙ্কোভিচ, ‘সবে তো বছরের শুরু...। এই হারটা তাই কোনো বড় ব্যাপার না আমার কাছে।’জাঙ্কোভিচের মতোই অবস্থা হতে যাচ্ছিল ‘কামব্যাক কুইন’ জাস্টিন হেনিনের। রাশিয়ার এলিসা ক্লেবানোভার কাছে প্রথম সেট তো ৩-৬ গেমে হেরেই বসেছিলেন। পরের সেটেও ১-৩ এবং ১৫-৪০ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন। তবে এখান থেকেই ঘুরে দাঁড়ান হেনিনের মতোই। ওই সেট জেতেন ৬-৪ গেমে এবং ক্লেবানোভাকে পরের সেটে উড়িয়ে দেন ৬-২ গেমে। ম্যাচটা জিততে বেলজিয়ান তারকার লেগেছে ২ ঘণ্টা ২০ মিনিট। অস্ট্রেলিয়ান ওপেনে টানা দ্বিতীয় ম্যারাথন ম্যাচ খেললেন হেনিন। আগের রাউন্ডে এলেনা দেমেন্তিয়েভাকে হারাতে সময় নিয়েছিলেন প্রায় ৩ ঘণ্টা। এই ম্যাচ থেকে আত্মবিশ্বাসে জ্বালানিই কুড়িয়ে নিলেন হেনিন, ‘আমি খুবই খুশি যে এখনো টুর্নামেন্টে টিকে আছি। পরের রাউন্ডে আমার আরও ভালো করার সুযোগ রয়েছে।’গ্রেট ব্রিটেনের এলেনো বালতাচাকে উড়িয়ে দিয়ে (৬-১, ৬-২) চতুর্থ রাউন্ডে উঠেছেন দিনারা সাফিনা। আরেক রুশের কাছে এর চেয়েও বাজেভাবে হেরেছেন ক্লাইস্টার্স। মাত্র ৫২ মিনিটের ম্যাচে ৬-০, ৬-১ গেমে ক্লাইস্টার্সকে উড়িয়ে দিয়েছেন পেত্রোভা। এএফপি।