এবার ঘুরে দাঁড়ানোর পালা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে মাত্র দুটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। দুটি ম্যাচই অসম লড়াইয়ের প্রতিচ্ছবি হয়ে আছে রেকর্ড বইয়ে। ২০১০ সালে নিউজিল্যান্ড সফরে হ্যামিল্টনে টি-টোয়েন্টিতে দুই দলের প্রথম দেখায় প্রথমে ব্যাট করে ৭৮ রানেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে যা নিউজিল্যান্ড টপকে যায় মাত্র ৮.২ ওভারে। ৭০ বল বাকি থাকতেই পাওয়া ওই জয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অব্যবহূত বলের হিসাবে তৃতীয় বড় জয়। টি-টোয়েন্টিতে দুই দলের দ্বিতীয় ম্যাচ গত বছর শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে। রানে হারলেও ব্যবধানটা বড়ই বলতে হবে—৫৯। ব্রেন্ডন ম্যাককালামের ৫১ বলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের ১৯১ রান তাড়া করে বাংলাদেশ করেছিল ১৩২। তবে একটা ব্যাপারে এক শ ভাগ ভাগ্যের আনুকূল্য পেয়েছিল বাংলাদেশ—টস জিতেছিল দুই ম্যাচেই।
অসম ওই দুই লড়াইয়ের দুঃস্মৃতি আজ ভুলে যেতে চাইবে বাংলাদেশ। ড্র হওয়া টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের প্রেরণা তো আছেই।
বাংলাদেশ-নিউজিল্যান্ড আগের দুটি টি-টোয়েন্টি
৩ ফেব্রুয়ারি, ২০১০, হ্যামিল্টন
বাংলাদেশ: ১৭.৩ ওভারে ৭৮ ( রকিবুল ১৮, তামিম ১৪, আফতাব ১২, আশরাফুল ১১, মাহমুদউল্লাহ ১১; ভেট্টোরি ৩/৬)।
নিউজিল্যান্ড: ৮.২ ওভারে ৭৯/০ (ম্যাককালাম ৫৬*, ইনগ্রাম ২০*)
ফল: নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী।
২১ সেপ্টেম্বর, ২০১২, পাল্লেকেলে
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৯১/৩ (ম্যাককালাম ১২৩, ফ্রাংকলিন ৩৫, টেলর ১৪*, গাপটিল ১১; রাজ্জাক ২/২৮, মাশরাফি ১/২৬)।
বাংলাদেশ: ২০ ওভারে ১৩২/৮ (নাসির ৫০, আশরাফুল ২১, মাহমুদউল্লাহ ১৫, জিয়াউর ১৪*, সাকিব ১১; সাউদি ৩/১৬, মিলস ৩/৩৩)।
ফল: নিউজিল্যান্ড ৫৯ রানে জয়ী।