এবার চ্যাম্পিয়নস লিগে দৃষ্টি রুনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটা খুব একটা ভালোভাবে করতে না পারলেও মৌসুম শেষে শিরোপাটা ঠিকই ঘরে তুলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯টি লিগ শিরোপা জয়ের অনন্য রেকর্ডও গড়ে ফেলেছেন ওয়েইন রুনিরা। ইংল্যান্ডের এই তারকা-স্ট্রাইকারও অনেক সমালোচনা অতিক্রম করে ফিরেছেন পুরোনো চেহারায়। ব্ল্যাকবার্নের বিপক্ষে রুনির গোলেই লিগ শিরোপা নিশ্চিত করেছে ম্যানইউ। লিগ শিরোপার পর এবার ইউরোপ সেরা হওয়ার প্রত্যয় রুনির কণ্ঠে।শিরোপা জয়ের লড়াইয়ে আগামী ২৮ তারিখ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ জায়ান্টরা দুর্দান্ত ফর্মে থাকলেও তাঁদের হারানোর ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী ওয়েইন রুনি। গতকাল এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমরা এই মৌসুমে দুইটা শিরোপা জিততে পারি। আমি অনেক দিন ধরে এই স্বপ্ন দেখছি। আমরা চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য কঠোর পরিশ্রম করছি। আমরা আবারও শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠতে পারব। কিন্তু তার আগে এই কয়েক দিন আমাদের অনেক অনুশীলন করতে হবে। ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।’ ইএসপিএন