এবার জাতীয় দলে মোরেনো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৪ মার্চ বাংলাদেশ দল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে জর্ডানের সঙ্গে। ওই ম্যাচের জন্য আপাতত প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে অলিম্পিক দলের কোচ গঞ্জালো মোরেনোকে। এর আগে ডেভেলপমেন্ট কোচ ছিলেন, পরে এই স্প্যানিয়ার্ডকে দায়িত্ব দেওয়া হয় অলিম্পিক দলের। সাফ-ব্যর্থতার পর দীর্ঘমেয়াদে জাতীয় দলের দায়িত্বে থাকতে চেয়েছিলেন কোচ মারুফুল হক। কিন্তু তাঁকে বঙ্গবন্ধু গোল্ড কাপে আপৎকালীন দায়িত্ব দেওয়া হয়। বঙ্গবন্ধু গোল্ড কাপেও জাতীয় দলের ব্যর্থতার পর আর কোনো প্রস্তাব না দিয়ে বাফুফে বেছে নিল মোরেনোকে।
বিশ্বকাপ বাছাই সামনে রেখে আগামী শনিবার থেকে বাফুফে ভবনে আবাসিক ক্যাম্প শুরু হবে। জর্ডানের জালান বেসার স্টেডিয়ামে হবে ম্যাচটি। এর আগে ১৮ মার্চ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আবুধাবিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।