এবার জিদান বনাম মরিনহো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোর্হে ভালদানো টিকতে পারেননি। পানিতে নেমে কুমিরের সঙ্গে লড়াইয়ে কে-ই বা টেকে? রিয়াল মাদ্রিদের ক্রীড়া পরিচালকের পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন। ভালদানোর জায়গায় এসেছিলেন জিনেদিন জিদান। এবার যখন জিদানও বিদায় নিলেন, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠল, তবে কি হোসে মরিনহোর সঙ্গে জিদানেরও সংঘাত চলছে? এমনই খবর মাদ্রিদের পত্রপত্রিকাগুলোয়। তবে জিদান আর মরিনহো—দুজনই দ্বন্দ্বের খবর উড়িয়ে দিয়েছেন। জিদান কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করতে চান বলেই রিয়ালের সঙ্গে আপাতত সম্পর্কচ্ছেদ করছেন।মরিনহোর দাবি, জিদান ক্রীড়া পরিচালকের পদ ছেড়ে দিয়েছেন অনেক আগে। এত দিন ধরে এই খবর চাপা ছিল বলেই তিনি বিস্মিত, ‘খবরটা অনেক দিন পর কেন বেরোল, সেটা আমার মাথায় ঢুকছে না। দুই মাসেরও আগে ও এই সিদ্ধান্ত নিয়েছে।’ জিদানের এ সিদ্ধান্তের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন রিয়াল কোচ, ‘ও কোচ হতে চায়। ঘটনা আর কিছু নয়। ওর এই ইচ্ছার কথা তো সবাই জানে। তৃণমূল পর্যায়ের ফুটবলে কাজ করতে চায় ও। ফ্রান্সে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য ও তৈরি হচ্ছে।’আর জিদান বলেছেন, ‘মরিনহোর সঙ্গে আমার সম্পর্ক আগের মতোই আছে। আমি এখনো রিয়ালের সঙ্গে আরও কিছুদিন কাজ করব, যুব একাডেমিতে। এই ফাঁকে আমি আমার কোচিং ব্যাজের জন্য তৈরি হব। তার পর দেখা যাক আগামী বছর কী হয়।’ ওয়েবসাইট।