এবার জোকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্ধবীর সঙ্গে জোকোভিচ
বান্ধবীর সঙ্গে জোকোভিচ

আবার যমজ সন্তানের বাবা হতে যাচ্ছেন—কয়েক সপ্তাহ আগে খবরটা জানাতে গিয়ে রজার ফেদেরারের মনে বইছিল আনন্দের হিল্লোল। বাবা হতে যাওয়ার অনুভূতির সঙ্গে প্রথম পরিচয় হচ্ছে বলে টেনিসের আরেক তারকা নোভাক জোকোভিচ তো পারলে হাওয়ায় ওড়েন! মাত্রই শেষ হওয়া মন্টে কার্লো মাস্টার্সে চোট পাওয়া সার্বিয়ান এই তারকা এথেন্সে ছুটি কাটাতে গিয়ে পরশু টুইট করেছেন, ‘ইয়েলেনা অন্তঃসত্ত্বা। শিগগিরই বাবা-মা হতে যাচ্ছি আমরা।’ ২০০৫ সাল থেকে বান্ধবী ইয়েলেনা রিস্টিচের সঙ্গে সম্পর্ক জোকোভিচের। গত সেপ্টেম্বরে বাগ্দান হয়ে গেছে। এখন নতুন অতিথি বরণের অপেক্ষা দুজনের! ওয়েবসাইট।