এবার জয় পেল জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো কাপের প্রথম প্রস্তুতি ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ৫-৩ গোলে হেরে গিয়েছিল জার্মানি। তবে গতকাল ইসরায়েলের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে প্রস্তুতিপর্বের শেষটা ভালোভাবেই করেছে তিনবারের ইউরো শিরোপাজয়ীরা। গোল দুটি করেছেন মারিও গোমেজ ও আন্দ্রে স্কারলে।গতকাল ইসরায়েলের বিপক্ষে ২-০ গোলের জয় পেলেও বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি জার্মান ফুটবলাররা। শিষ্যদের পারফরমেন্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে না পারলেও এই জয়টা ইউরো কাপের চূড়ান্ত আসরের জন্য জার্মানির আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বলে আশা করছেন কোচ জোয়াকিম লো। তিনি বলেছেন, ‘এটাকে আমরা আমাদের ইউরো মিশনের প্রস্তুতির জন্য শেষ পরীক্ষা বলেই বিবেচনা করতে পারি। আর এই জয়টা আমাদের কিছুটা উজ্জীবিত করবে। অবশ্যই আজ সবকিছু খুব ভালোভাবে হয়নি। আমরা নিশ্চিতভাবেই আরও কয়েকটি গোল করে পারতাম। তার পরও এই জয়টা আমাদের জন্য খুব ইতিবাচক। ইউরোর চূড়ান্ত আসর শুরু হওয়ার আগে আমরা আরও উন্নতি করতে পারব বলে আশা করছি।’৯ জুন পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জার্মানির ইউরো মিশন। সবচেয়ে কঠিন বলে বিবেচিত এই গ্রুপে জার্মানির অন্য দুই প্রতিপক্ষ গত বিশ্বকাপের রানারআপ হল্যান্ড ও ডেনমার্ক।—রয়টার্স